IQNA

ইয়েমেন: লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মুখে প্রতিরোধ অক্ষ নীরব থাকবে না

15:31 - June 20, 2026
সংবাদ: 3479333
ইয়েমেন: লেবাননের বিরুদ্ধে আগ্রাসনের মুখে প্রতিরোধ অক্ষ নীরব থাকবে না
ইয়েমেনের আনসারুল্লাহ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী সত্ত্বার লেবাননের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে জোর দিয়ে বলেছে যে, প্রতিরোধ অক্ষ এই আগ্রাসনের সামনে নীরব থাকবে না।

ইকনা’র প্রতিবেদনে সাবা সংবাদ সংস্থার বরাতে জানানো হয়েছে, আনসারুল্লাহ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী সত্ত্বার আগ্রাসন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেরও লঙ্ঘন। কারণ ওই সমঝোতায় সমগ্র অঞ্চলের সকল ফ্রন্টে, বিশেষ করে লেবাননে সামরিক আক্রমণ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: ইহুদিবাদী সত্ত্বার এই আগ্রাসনগুলো আঞ্চলিক সংঘাতের অবসান ঘটানোর চলমান প্রচেষ্টাকে ধ্বংস করার এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে জোর দেওয়া হয়েছে: জিহাদ ও প্রতিরোধ অক্ষ লেবাননের বিরুদ্ধে এই ইহুদিবাদী আগ্রাসনের মুখে কখনোই নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে না। লেবাননের যোদ্ধাদের অভিযানসমূহ দেশটির বৈধ আত্মরক্ষার অধিকারের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। 4359353#

captcha