আমেরিকা - পৃষ্ঠা 17

IQNA

ট্যাগ্সসমূহ
তেহরান (ইকনা)- পবিত্র রমজান মাস উপলক্ষে সমগ্র মুসলিম বিশ্বে দশ মিলিয়ন মানুষকে সহায়তা পাঠাবে তুরস্কের আল হেলাল আল আহমার বা তুর্কিশ রেড ক্রিসেন্ট। এই সংবাদ জানিয়েছে ইয়ানী শাফাক।
সংবাদ: 2610613    প্রকাশের তারিখ : 2020/04/17

তেহরান (ইকনা)- গত বছরের শেষের দিকে পাম তেল রপ্তানি নিয়ে ভারত-মালয়েশিয়ার মধ্যেকার সম্পর্কে ভাটা পড়ে। কাশ্মীর ইস্যুতে মাহাথির কথা বলাতেই প্রভাবটা বেশি পড়েছিল সম্পর্কে। তবে করোনাভাইরাসের কারণে ফের দুই দেশের সম্পর্কের ফাটলে জোড়া লাগল। আবার প্রতিষ্ঠিত হলো দুই দেশের লেনদেনের সম্পর্ক।
সংবাদ: 2610605    প্রকাশের তারিখ : 2020/04/16

তেহরান (ইকনা)- আমেরিকা য় মহামারী করোনাভাইরাসের চলমান প্রাদুর্ভাবের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার যে পদক্ষেপ নেয়া হচ্ছে এর সময়সীমা ২০২২ সাল পর্যন্ত বাড়াতে হবে বলে দেশটির হার্বাড স্কুল অব পাবলিক হেল্থের গবেষকরা জানিয়েছেন।
সংবাদ: 2610599    প্রকাশের তারিখ : 2020/04/15

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ;
তেহরান (ইকনা)- লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল তার প্রতিষ্ঠার পরে মোট ৮০ বছর টিকবে কিনা এখন সেই চিন্তায় পড়েছে। ইসরাইলের নেতারা এখন তাদের রাজনৈতিক অস্তিত্বের সংকটে রয়েছেন।
সংবাদ: 2610564    প্রকাশের তারিখ : 2020/04/09

তেহরান (ইকনা)- ইরানের ইসলামি যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার প্রধান আবুজার ইব্রাহিমি তুর্কামন বিশ্বের ধর্মীয় নেতাদের উদ্দেশ করে বলেছেন, ইরানের জনগণের বিরুদ্ধে আমেরিকা র নিষেধাজ্ঞা ও একতরফা হিংসাত্মক পদক্ষেপ অত্যন্ত অমানবিক। তিনি এ নিষেধাজ্ঞা তুলে নিতে ভূমিকা পালনের জন্য এসব ধর্মীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন।
সংবাদ: 2610554    প্রকাশের তারিখ : 2020/04/06

তেহরান (ইকনা)- আমেরিকা র সঙ্গে সম্প্রতি সই হওয়া চুক্তি ভেঙে যাওয়ার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান। সংগঠনটি বলেছে, আমেরিকা এবং আফগান সরকার চুক্তির শর্তগুলো ভঙ্গ করছে বলে এই অবস্থা তৈরি হয়েছে।
সংবাদ: 2610553    প্রকাশের তারিখ : 2020/04/06

তেহরান (ইকনা)- ড. সোহেল আহম্মেদ: মুসলমানেরা রোগমুক্ত থাকার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সৃষ্টিকর্তার সহযোগিতা প্রার্থনায় বিশ্বাসী। ইরানসহ সারা বিশ্বের মুসলমানেরাই করোনাভাইরাসের কবল থেকে মুক্তি পেতে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছেন। এসব দোয়ায় ঔদার্যের ছাপ স্পষ্ট। তারা মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব দেশ তথা গোটা মানব সমাজের মুক্তির জন্য দোয়া করছেন।
সংবাদ: 2610549    প্রকাশের তারিখ : 2020/04/06

তেহরান (ইকনা)- আমেরিকা র জনগণের জন্য আগামী সপ্তাহ হবে সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সময়। মার্কিন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস আমেরিকা নদের সতর্ক করে এ বলেছেন।
সংবাদ: 2610548    প্রকাশের তারিখ : 2020/04/06

তেহরান (ইকনা)- চীন থেকে শুরু করেই সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে নোভেল করোনাভাইরাস। তিন মাস ধরে চলা জীবন-যুদ্ধে দেশটিতে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পরে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। আজ মৃতদের স্মৃতির উদ্দেশে তিন মিনিটের জন্য নীরবতা পালন করল চীন। এক সঙ্গে বেজে ওঠে গাড়ি, ট্রেন, জাহাজের হর্ন। অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। তবে বিপরীত চিত্র যুক্তরাষ্ট্রে। সংক্রমণের দিক থেকে তারা বিশ্বের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
সংবাদ: 2610541    প্রকাশের তারিখ : 2020/04/05

তেহরান (ইকনা)- করোনার বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের সাথে সংহতি প্রদর্শনের প্রয়াসে নেদারল্যান্ডস ও জার্মানের কয়েক ডজন মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সংবাদ: 2610534    প্রকাশের তারিখ : 2020/04/04

তেহরান (ইকনা)- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, আমেরিকা র মাধ্যমের তার দেশের নিরাপত্তা কোনভাবে ঝুঁকির মুখে পড়লে কঠোর প্রতিক্রিয়া দেখাবে তেহরান।
সংবাদ: 2610531    প্রকাশের তারিখ : 2020/04/03

তেহরান (ইকনা)- সামনে কঠিন সময় আসতে চলেছে বলে মঙ্গলবারই দেশবাসীকে সতর্ক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার পরই করোনা সংক্রমণে মৃত্যুসংখ্যার দিক থেকে চীনকে ছাপিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার সকাল ১০টা পর্যন্ত সেখানে ৪ হাজার ৭৯ মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ১ লাখ ৮৯ হাজার ৬১৮-এ।
সংবাদ: 2610517    প্রকাশের তারিখ : 2020/04/01

তেহরান (ইকনা)- রাশিয়ার এক অ্যাথলেট করোনাভাইরাস প্রতিরোধের জন্য পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে তার দেশের জনগণকে এই আয়াতের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সংবাদ: 2610515    প্রকাশের তারিখ : 2020/03/31

তেহরান (ইকনা)- আমেরিকা য় করোনা পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে গত দুই সপ্তাহে অস্ত্র বিক্রি বেড়েছে ৮০০ গুণ। করোনা মহামারিকে কেন্দ্র করে দেশটিতে সামাজিক অস্থিরতা, লুট-পাট এবং হাঙ্গামা বাড়তে পারে আশংকা করে মার্কিন নাগরিকদের মধ্যে অস্ত্র ক্রয়ের হিড়িক পড়ে গেছে।
সংবাদ: 2610491    প্রকাশের তারিখ : 2020/03/28

তেহরান ইকনা: আমেরিকা র সহযোগিতায় সৌদি যুদ্ধবিমান ২৫শে মার্চ ইয়েমেনের আল-জাওফ প্রদেশে ৩২ বার বোমা হামলা চালিয়েছে।
সংবাদ: 2610486    প্রকাশের তারিখ : 2020/03/27

তেহরান (ইকনা)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আজ (সোমবার) অঘোষিত সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। তালেবানের সঙ্গে আমেরিকা র স্বাক্ষরিত কথিত শান্তিচুক্তি রক্ষা করার জন্য তিনি এ সফর করছেন বলে ধারণা করা হচ্ছে। এ সফরকালে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার রাজনৈতিক প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংবাদ: 2610466    প্রকাশের তারিখ : 2020/03/24

ঈদে মাবয়াস এবং ফার্সি নববর্ষ উপলক্ষে ইরানি জাতির উদ্দেশ্যে সর্বোচ্চ নেতা:
তেহরান (ইকনা)- ইসলামী প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাস আঘাত হানার পর আমেরিকা র কর্মকর্তারা বেশ কয়েকবার ইরানে চিকিৎসা সহায়তা প্রেরণের প্রস্তাব দিয়েছে। এব্যাপারে ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেছেন: আমেরিকা র প্রস্তাব অতি আশ্চর্যজনক। কারণ, প্রথমত: সবার আগে তাদের ওষুধ ও প্রতিরোধমূলক সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে। তাদের কিছু কর্মকর্তা স্পষ্টভাবে এই ভীতিজনক ঘাটতি সম্পর্কে কথা বলছেন। সুতরাং তারা ওষুধ ও প্রতিরোধমূলক সরঞ্জাম তাদের নিজের দেশের জনগণের মধ্যে বিতরণ করুক। দ্বিতীয়ত: আমেরিকা র বিরুদ্ধে যখন ভাইরাস তৈরির অভিযোগ রয়েছে, তখন কোন জ্ঞানী ব্যক্তি তাদের নিকট হতে সহায়তা গ্রহণ করবে না।
সংবাদ: 2610456    প্রকাশের তারিখ : 2020/03/22

তেহরান (ইকনা)- মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানির জীবন ও কর্ম, বক্তৃতামালা, অসিয়তনামা এবং তাঁর জীবনের সর্বশেষ সাক্ষাৎকারসহ নানা বিষয় নিয়ে একটি স্মারক সংকলন প্রকাশিত হয়েছে। ‘মহাবীর শহীদ সোলাইমানি’ নামের বইটি প্রকাশ করেছে ঢাকার সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘সূচীপত্র’।
সংবাদ: 2610446    প্রকাশের তারিখ : 2020/03/20

তেহরান (ইকনা)- ইরাকের পবিত্র নগরী কারবালার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য আমেরিকা র বিরুদ্ধে ইমাম হুসাইন (আ.)এর মুতাওয়ালি আদলতে অভিযোগ করেছেন।
সংবাদ: 2610440    প্রকাশের তারিখ : 2020/03/19

তেহরান (ইকনা)- চীন সরকার ঘোষণা করেছে যে, আমেরিকা র তিনটি গুরুত্বপূর্ণ পত্রিকার কয়েকজন সাংবাদিককে বহিষ্কার করা হবে। এসব সাংবাদিক মার্কিন পত্রপত্রিকার জন্য চীনে অবস্থান করে কাজ করেন। চলতি মাসের প্রথমদিকে মার্কিন সরকার চীনের কয়েকজন সাংবাদিক বহিষ্কার করেছে। তার পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিং এই পদক্ষেপ নিতে যাচ্ছে।
সংবাদ: 2610432    প্রকাশের তারিখ : 2020/03/18