کد خبر: 1280202
تاریخ انتشار : ۰۸ شهريور ۱۳۹۲ - ۱۵:۳۲

বসনিয়ায় কুরআন শিক্ষার আসর

বসনিয়ায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানি কালচারাল সেন্টারের পক্ষ থেকে যুবক, নব যুবক এবং প্রাপ্ত বয়স্কদের জন্য কুরআন শিক্ষার কোর্স শুরু হয়েছে।



ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বসনিয়ার মুসলমানদের মধ্যে কুরআন শিক্ষা প্রচলন এবং কুরআন সংস্কৃতি বিস্তৃতির লক্ষ্যে সেদেশের শহীদ নবাব ভবনে কুরআন শিক্ষার কোর্স অনুষ্ঠিত হচ্ছে।


উক্ত কুরআন প্রশিক্ষণ কোর্সে তাজবিদ, রু-খানি, রাওয়ান খানি এবং হেফজ বিভাগে বসনিয়ারা যুবক, নব যুবক এবং প্রাপ্ত বয়স্কদের জন্য কুরআন বিজ্ঞানের স্থানীয় অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।


ইরানি কালচার কাউন্সিলার, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যেমন, কুরআন শিক্ষার সফটওয়্যার, কুরআন টেলিভিশন সহ অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের উৎফুল্ল করেছে এবং শিক্ষার্থীরা উক্ত ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে।


1279313


captcha