کد خبر: 1281621
تاریخ انتشار : ۱۱ شهريور ۱۳۹۲ - ۱۰:۱۴

অস্ট্রিয়ায় ইমাম সাদিক (আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত

ইমাম সাদিক (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক অনুষ্ঠান গতকাল (১লা সেপ্টেম্বর) অস্ট্রেয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।



ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শোকানুষ্ঠানটি গতকাল স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয়ে ৯টা পর্যন্ত অব্যাহত থাকে।


জামাতের সাথে মাগরিব ও এশার নামায আদায়, হাজ্ব আলী ইব্রাহিমী কর্তৃক আহলে বাইত (আ.) এর শোকগাথা পাঠ ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে শোক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


ইতিপূর্বে ভিয়েনা’র ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের পক্ষ হতে হযরত ইমাম সাদিক (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিজ্ঞপ্তি আয়োজিত এ শোকানুষ্ঠানে অংশগ্রহণের আহবান জানানো হয়।#1280901

captcha