کد خبر: 1290636
تاریخ انتشار : ۲۸ شهريور ۱۳۹۲ - ۱۶:۱۰

মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র গ্রেফতার

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির দল, মুসলিম ব্রাদারহুডের মুখপাত্রকে কায়রোর উপকণ্ঠে ‘আন নাসর’ শহর থেকে গ্রেফতার করেছে সেদেশের সামরিক বাহিনী।



‘আল এহরাম’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘আন নাসর’ শহরের একটি ফ্ল্যাট থেকে মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ আল হাদ্দাদ সহকারে এই দলটির আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে কায়রোর নিরাপত্তা সংস্থা।


নিরাপত্তা বাহিনী উক্ত এপার্টমেন্ট থেকে মুসলিম ব্রাদারহুড সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। জেহাদ আল হাদ্দাদকে গ্রেফতার করার সময় হেশাস আবু বকর, মোহাম্মাদ আবু জায়িদ, মুসলিম ব্রাদারহুডের দুই সদস্য এবং মিশরের সাবেক সংসদ প্রতিনিধি ‘আযাদী এবং আদালত’ (স্বাধীনতা এবং ন্যায়বিচার) দলের সদস্যকে গ্রেফতার করেছে।


মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মুসলিম ব্রাদারহুডের অনেক নেতাকেই এদেশের সামরিক বাহিনী গ্রেফতার করে কারাবন্দী করেছে।


1289940


captcha