ইহুদি বসতির শত শত ইহুদি গত পরশু (মঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর) সকালে নাবলোসের পূর্বে ‘বালাতাহ’ শরণার্থী শিবিরের নিকটে অবস্থিত মাকামে হযরত ইউসুফ (আ.) এর উপর হামলা চালিয়েছে।
মিশরীয় দৈনিক আল-ইয়াওম আস-সাবে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইহুদি বসতির শত শত ইহুদি মাকামে হযরত ইউসুফ (আ.)-এ হামলা চালায়। এ সময় ইসরাইলী সৈন্যদের সাথে ফিলিস্তিনীদের সংঘর্ষ বাধে।
স্থানীয় সূত্রের মাধ্যমে জানা গেছে যে, ১০টি বাসে করে প্রায় ৫০০ ইহুদি মাকামে হযরত ইউসুফে আসে। তারা ইসরাইলি সৈন্যদের কড়া নিরাপত্তার মধ্যে বিকেল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করে।
এ সময় ইসরাইলি সৈন্যদের সাথে ফিলিস্তিনীদের সংঘর্ষ বাঁধে। উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনী ইসরাইলী সৈন্যদের দিকে পাথর ছুঁড়তে থাকে এবং ইসরাইলি সৈন্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের জবাব দেয়।#1293565