আরবাইনের জিয়ারতকারী ১৪৪২
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী নাজাফ থেকে কারবালায় পায়ে হেটে যাওয়ার সময় অসংখ্য মৌকেবের (জিয়ারতকারীদের সেবা দান ও আপ্যায়নের স্থান) দেখা মেলে। এসকল মৌকেব থেকে বিনামূল্যে আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য থাকার ব্যবস্থা, খাদ্যদ্রব্য এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সংবাদ: 2611602 প্রকাশের তারিখ : 2020/10/07
তেহরান (ইকনা): ইরাকি জয়েন্ট অপারেশনস কমান্ডের মুখপাত্র বলেছেন: নিরাপত্তা বাহিনী দুটি গাড়ি বোমা এবং কাতিউশা ক্ষেপণাস্ত্র সমেত একটি গুদাম শনাক্ত ও জব্দ করেছে। আরবাইনের জায়েরদের উপর হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা এসকল আগ্নেয়াস্ত্র প্রস্তুত করেছিল। কিন্তু সন্ত্রাসীদের জেনে রাখা উচিত যে জায়েরদের নিরাপত্তা প্রদানের জন্য নিরাপত্তা বাহিনী সর্বদা সোচ্চার রয়েছে।
সংবাদ: 2611599 প্রকাশের তারিখ : 2020/10/06
তেহরান (ইকনা): করোনার মহামারীর শুরু থেকেই পবিত্র কাবা ঘরের জিয়ারত বন্ধ ছিল। তবে দীর্ঘ সাত মাস পর ৩০ শতাংশ জায়েরদের নিয়ে আধ্যাত্মিক রীতিতে ওমরা শুরু হয়েছে। এই পর্যায়ে, দৈনিক সৌদি আরবের ৬ হাজার নাগরিক ওমরাহ আদায় করতে পারবেন।
সংবাদ: 2611591 প্রকাশের তারিখ : 2020/10/05
তেহরান (ইকনা): এ বছর করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের পদযাত্রা কেবল ইরাকি নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। তবে পূর্ববর্তী বছরের মতো এবারও নাজাফ আশরাফে ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজার থেকে প্রতিদিন সহস্রাধিক জায়ের পায়ে হেটে কারবালার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।
সংবাদ: 2611575 প্রকাশের তারিখ : 2020/10/03
তেহরান (ইকনা): আহলে বায়েত (আ.)এর অসংখ্য ভক্তদের মধ্যে উম্মে জাবের একজন। নবী (সা.)এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের (চল্লিশা) পদযাত্রায় অংশগ্রহণকারী জিয়ারতকারীদের সেবা প্রদানের জন্য তিনি প্রতিমাসে কিছু অর্থ সংরক্ষণ করেন।
সংবাদ: 2611562 প্রকাশের তারিখ : 2020/09/30