ইরাক - পৃষ্ঠা 44

IQNA

ট্যাগ্সসমূহ
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সংবাদ সংস্থা ঘোষণা করেছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরে বন্দুক হামলায় ৩ জন ইরানী সহ মোট ৭ জন নিহত হয়েছেন। এছাড়াও ইরাকের জি-কার প্রদেশে অপর একটি হামলায় শতাধিক নিহত ও আহত হয়েছেন।
সংবাদ: 2603831   প্রকাশের তারিখ : 2017/09/14

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটের প্রতি সমর্থন দিয়েছেন। চলতি মাসের ২৫ তারিখে ইরাকের কুর্দিস্তানে গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে কিন্তু ইরাকের কেন্দ্রীয় সরকার এর বিরোধিতা করছে। এছাড়া, ইরান ও তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলোও এর বিরোধিতা করে আসছে।
সংবাদ: 2603824   প্রকাশের তারিখ : 2017/09/13

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের অত্যাচারিত জনগণকে রক্ষার জন্য ব্রাসেলসে বসবাসকৃত মুসলিমরা উক্ত শহরের ইউরোপীয় ইউনিয়নের সামনে বিক্ষোভ করেছে।
সংবাদ: 2603815   প্রকাশের তারিখ : 2017/09/12

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের তাল আফার শহর থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সদস্যরা পালানোর সময় ফেলে গেছে তাদের ১,৪০০ বিদেশি স্ত্রী এবং তাদের শিশু সন্তান।এসব নারী-শিশু ইরাক সরকারের হেফাজতে রয়েছে।
সংবাদ: 2603804   প্রকাশের তারিখ : 2017/09/11

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বসরা, সামেররা এবং বাবিল শহরের এক হাজারের অধিক স্বেচ্ছাসেবী কোরবানি ঈদ উপলক্ষে বন্ধের দিনগুলোয় নাজাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে সেবা প্রদান করছে।
সংবাদ: 2603741   প্রকাশের তারিখ : 2017/09/03

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো ইরাকেও আজ (২য় সেপ্টেম্বর) ঈদুল আযহা পালিত হয়েছে। আজ সকালে দেশটির পবিত্র নগরী কারবালায় বাইনুল হারামাইনে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ: 2603732   প্রকাশের তারিখ : 2017/09/02

বছরের গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ দিনসমূহের অন্যতম হচ্ছে আরাফাতের দিবস তথা জিলহজ মাসের ৯ তারিখ। এ দিনে আল্লাহ রব্বুল আলামীন মানুষের দোয়া ও প্রার্থনাকে কবুল করেন। হাদীসে বর্ণিত হয়েছে যে, যদি কেউ আরাফাতের দিন কারবালাতে এসে ইমাম হুসাইনকে (আ.) জিয়ারত করে তাহলে আল্লাহ তায়ালা তার জন্য ইমাম মাহদীর (আ.) সাথে এক লাখ হজ এবং রাসূলের (সা.) সাথে এক লাখ উমরা হজ এবং এক লাখ দাসকে মুক্ত করার সোওয়াব দান করবেন।
সংবাদ: 2603727   প্রকাশের তারিখ : 2017/08/31

আন্তর্জাতিক ডেস্ক: হিজরি জিলক্বাদ মাসের শেষ দিন নবীজীর আহলে বায়েতের (আ.) নবম নক্ষত্র ইমাম হযরত জাওয়াদ (আ)এর শাহাদাত বার্ষিকী। ২২০ হিজরির এই দিনে ইমাম জাওয়াদ (আ) খোদার দিদারে চলে যান আর সমগ্র মুসলিম বিশ্ব ইমামকে হারানোর ব্যথায় শোকাভিভূত হয়ে পড়ে।
সংবাদ: 2603685   প্রকাশের তারিখ : 2017/08/23

আজ হতে হাজার হাজার বছর আগে ঠিক আজকের দিনটিতে তথা ২৫শে জিলকদ তারিখে মহান আল্লাহর নির্দেশে পৃথিবী নামক গ্রহের মহাসাগর থেকে শুষ্ক ভূখণ্ডের প্রথম অংশটুকু জেগে উঠেছিল। এ ছাড়াও এই দিনটি ইসলামী বর্ণনামতে হযরত ইব্রাহিম ও ঈসা (আ)'র পবিত্র জন্মদিন।
সংবাদ: 2603653   প্রকাশের তারিখ : 2017/08/18

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের কাছে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। কাবুলের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকের দূতাবাস ও একটি পুলিশ স্থাপনা হামলার শিকার হয়।
সংবাদ: 2603545   প্রকাশের তারিখ : 2017/07/31

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (৩০শে জুলাই) এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা ইরাকে অবস্থিত ইমামগণের মাযার এবং প্রভাবশালী মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী সিস্তানির বাড়িতে বোমা হামলা চালাতে চেয়েছিল। কিন্তু তাদের হামলার সকল পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
সংবাদ: 2603544   প্রকাশের তারিখ : 2017/07/31

হিজবুল্লাহ মহাসচিব;
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের পরাজয় সম্পর্কে বলেন: "মসুল বিজয় দায়েশের বিরুদ্ধে ইসলামি উম্মতের গ্রেট সাফল্য"।
সংবাদ: 2603414   প্রকাশের তারিখ : 2017/07/12

আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী তাদের নেতা আবু বকর বাগদাদির নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। ইরাকের নেইনাভা প্রদেশের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আস সুমারিয়া টিভি।
সংবাদ: 2603406   প্রকাশের তারিখ : 2017/07/11

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকী মিডিয়া জানিয়েছে, ইরাকী সমারিক বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশের হাত থেকে প্রাচীন মসুল সম্পূর্ণরূপে মুক্ত করেছে।
সংবাদ: 2603393   প্রকাশের তারিখ : 2017/07/08

আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে মসুলের প্রাচীন বিলাল হাবাশী মসজিদ এবং লোহার সেতু মুক্ত করা হয়েছে।
সংবাদ: 2603358   প্রকাশের তারিখ : 2017/07/02

সাংস্কতিক ডেস্ক: ৫ই শাওয়াল ইমাম হুসাইন (আ.) এর বিশেষ দূত হযরত মুসলিম ইবনে আকিল (আ.) এর কুফায় আগমন দিবস উপলক্ষে গত শুক্রবার মসজিদে কুফায় ‘সাফীর’ (দূত) শীর্ষক সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সংবাদ: 2603353   প্রকাশের তারিখ : 2017/07/02

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের মিথ্যা খেলাফতের অবসান হয়েছে। ইরাকি সেনারা মসুল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক আন-নূরি মসজিদ পুনরুদ্ধারের পর তিনি এ মন্তব্য করলেন।
সংবাদ: 2603348   প্রকাশের তারিখ : 2017/07/01

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের পতনের খবর নিশ্চিত করেছে সন্ত্রাস বিরোধী জনপ্রিয় ‘পপুলার ফ্রন্ট’ বাহিনী। হাশদ আশ-শা’বি নামে পরিচিত এই বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরাকে এই সন্ত্রাসী গোষ্ঠী আর কোনোদিন ফিরে আসতে পারবে না।
সংবাদ: 2603347   প্রকাশের তারিখ : 2017/07/01

আন্তর্জাতিক ডেস্ক: কারবালায় ইমাম হুসাইন (আ.) এবং তাঁর ভাই হযরত আব্বাস (আ.)এর মাযার প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ২৬শে জুন সকালে অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ: 2603344   প্রকাশের তারিখ : 2017/06/27

ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতা;
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী ইরাকের প্রধানমন্ত্রীর সাথে এক সাক্ষাৎকারে বলেন: অবশ্যই আমেরিকার বিরুদ্ধে সতর্ক হতে হবে এবং কোন ভাবেই তাদেরকে বিশ্বাস করা যাবে না। কারণ আমেরিকা ও তার সহযোগীরা 'ইরাকের ঐক্য, সংহতি ও স্বাধীনতা' চাই না।
সংবাদ: 2603299   প্রকাশের তারিখ : 2017/06/21