IQNA

0:01 - September 30, 2025
সংবাদ: 3478158

আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানীর স্ত্রী’র ইন্তেকালে সর্বোচ্চ নেতার শোকবার্তা

ইকনা- আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানীর স্ত্রী’র ইন্তেকালে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী শোক প্রকাশ করেছেন।

আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানীর স্ত্রী’র ইন্তেকালে সর্বোচ্চ নেতার শোকবার্তা

কনার প্রতিবেদনে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর দপ্তরের তথ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে, সর্বোচ্চ নেতা একটি বার্তায় আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানীর মহিয়সী স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তার পূর্ণপাঠ নিম্নরূপ:

بسم‌الله‌الرّحمن‌الرّحیم

হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানী (দামাত বারাকাতুহু)

আপনার মহিয়সী স্ত্রীর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর জন্য আল্লাহর রহমত ও মাগফিরাত প্রার্থনা করছি।

সাইয়্যেদ আলী খামেনেয়ী
৭ মেহর ১৪০৪ হিজরি শামসি

 

captcha