তেহরান ( ইকনা ): বর্ণবাদী হামলায় নিহত কানাডার মুসলিম পরিবারের চার সদস্যকে জানাজা শেষে দাফন করা হয়েছে। দেশটির অন্টারিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সংবাদ: 2612955 প্রকাশের তারিখ : 2021/06/13
তেহরান ( ইকনা ): ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ঘোষণা করেছে, পশ্চিম তীরের নাবলুস শহরের বেইতা এলাকায় শুক্রবার ইসরাইলের দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে ইসরাইলি সেনাদের গুলিতে একজন শহীদ এবং ১১০ জন আহত হয়েছেন।
সংবাদ: 2612954 প্রকাশের তারিখ : 2021/06/13
তেহরান ( ইকনা ): কানাডায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় পরিবারটির প্রতি সহমর্মিতা জানিয়ে পদযাত্রায় অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। গত ৬ জুন দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে ওই ট্রাক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্বপরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে।
সংবাদ: 2612952 প্রকাশের তারিখ : 2021/06/13
শিক্ষণীয় গল্প;
তেহরান ( ইকনা ): মালিক বিন দিনার (রহ.) ছিলেন বসরার একজন বিখ্যাত দরবেশ ও ধর্মপ্রচারক। তিনি তার গোটা জীবন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি সর্বদা কোরআনে বর্ণিত আল্লাহ কর্তৃক নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করতেন।
সংবাদ: 2612953 প্রকাশের তারিখ : 2021/06/13
আজ ১লা যিলক্বদ্ কারীমা -ই আহলুল বাইত ( আ:) হযরত ফাতিমা মাসূমা বিনতে মূসা আল কাযিম ইবনে জাফার ( আ:) -এর শুভ জন্মদিন , দাহা-ই কারামাতের ( কারামত অর্থাৎ মর্যাদা , দানশীলতা ও বদান্যতা দশ দিবস ) শুভ সূচনা এবং ১লা যিলক্বদ্ কন্যা দিবস ( রোয-ই দোখতার্ ) উপলক্ষে মুবারক বাদ ও অভিনন্দন জানাচ্ছি ।
সংবাদ: 2612951 প্রকাশের তারিখ : 2021/06/12
তেহরান ( ইকনা ): এ বছরও শুধুমাত্র সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানকারী বিদেশি নাগরিকরা হজ পালন করতে পারবে।
সংবাদ: 2612950 প্রকাশের তারিখ : 2021/06/12
আজ কন্যা দিবস:
তেহরান ( ইকনা ): আজ ইরানসহ বিশ্বের নানা অঞ্চলে পালিত হচ্ছে হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)'র পবিত্র জন্মবার্ষিকী। ১৭৩ হিজরির ১ জিলকদ মাসে জন্মগ্রহণ করেন বিশ্বনবী (সা.)'র আহলে বাইতের সদস্য ইমাম মুসা কাজিম (আ.)'র কন্যা ও ইমাম রেজা (আ.)'র বোন হযরত ফাতিমা মাসুমা (সালামুল্লাহি আলাইহা)।
সংবাদ: 2612948 প্রকাশের তারিখ : 2021/06/12
হাজারো ঐতিহ্যের দেশ তুরস্ক। ইসলাম ও মুসলমানদের নানা ইতিহাস জড়িয়ে আছে এ ভূখণ্ডের পরতে পরতে। উসমানীয় সাম্রাজ্যের সুদীর্ঘ সাত শ বছর (১২৯৯-১৯২৪ খ্রিস্টাব্দ) এবং আজ পর্যন্ত সাম্রাজ্য-পরবর্তী প্রায় শতাব্দীকাল (১৯২৪ থেকে বর্তমান) এ দেশে অসংখ্য মহামানবের আবির্ভাব ঘটেছে।
সংবাদ: 2612947 প্রকাশের তারিখ : 2021/06/12
তেহরান ( ইকনা ): ইতিহাস গড়লেন বিহারের ২৭ বছর বয়সী মুসলিম তরুণী রাজিয়া সুলতানা। তিনিই প্রথম মুসলিম কোনো তরুণী যে কিনা ৬৪তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পাস করে বিহার পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। ৪০ জন প্রার্থীর মধ্যে রাজিয়া সুলতানা বিহার পুলিশে ডিএসপি পদে নির্বাচিত হয়েছেন।
সংবাদ: 2612945 প্রকাশের তারিখ : 2021/06/12
তেহরান ( ইকনা ): গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়েছিল ছয় বছর বয়সি সুজি এশকুন্তানাকে। এ হামলায় মারা গেছেন তার মা ও চার ভাইবোন। স্বজন হারিয়ে ট্রমায় চলে যাওয়া ফিলিস্তিনি শিশুটি তাদের খোঁজা ছাড়া অন্য কোনো কথাই বলছে না।
সংবাদ: 2612944 প্রকাশের তারিখ : 2021/06/11
অ্যামনেস্টির ১৬০ পৃষ্ঠার রিপোর্ট
তেহরান ( ইকনা ): চীনের উইঘুর মুসলিমদের ওপর নানা নির্যাতন ও নিপীড়ন নিয়ে নতুন রিপোর্ট প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংবাদ: 2612943 প্রকাশের তারিখ : 2021/06/11
তেহরান ( ইকনা ): সারাদেশে নির্মিত একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ: 2612942 প্রকাশের তারিখ : 2021/06/11
মোগল স্থাপত্য
তেহরান ( ইকনা ): মোগল শাসনামলে নির্মিত বহু প্রাচীন স্থাপনা ছড়িয়ে আছে দেশের বিভিন্ন অঞ্চলে। পুরনো এ স্থাপনাগুলোর অধিকাংশই নান্দনিক মসজিদ। প্রাচীন নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন এসব মসজিদ মোগল শাসকদের ইসলামপ্রেমের সাক্ষী হয়ে আছে শতাব্দী থেকে শতাব্দী। ফেনী সদরের শর্শদীতে নির্মিত মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ তেমনই একটি। মসজিদটি নিয়ে লিখেছেন আবদুল্লাহ ফুআদ
সংবাদ: 2612941 প্রকাশের তারিখ : 2021/06/11
নওমুসলিমের কথা
তেহরান ( ইকনা ): শরিফা কার্লোস। মার্কিন নাগরিক এই আইনজীবী কর্মজীবনের শুরুতে ইসলামবিরোধী গোপন দলের টার্গেটে পরিণত হন। তাদের প্ররোচনায় তিনি ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন। ইসলামবিরোধী মিশনে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তিনি ইসলামের অনুরাগী হয়ে ওঠেন। ২০০৭ সালে তিনি ইসলাম গ্রহণ করেন
সংবাদ: 2612940 প্রকাশের তারিখ : 2021/06/11
তেহরান ( ইকনা ): যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক হিসেবে বাইডেনের মনোনয়ন পাওয়া জাহেদ কোরেশি সিনেটের ভোটে নির্বাচিত হয়েছেন।
সংবাদ: 2612939 প্রকাশের তারিখ : 2021/06/11
তেহরান ( ইকনা ): জেরুজালেমের মসজিদুল আকসা এবং কুব্বাতুস সাখরায় ফিলিস্তিনি পতাকার পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকাও উত্তোলন করা হয়েছে।
সংবাদ: 2612938 প্রকাশের তারিখ : 2021/06/10
তেহরান ( ইকনা ): মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন আরো কয়েকটি মামলা করেছে দেশটির সামরিক জান্তা। অপরাধ প্রমাণিত হলে সু চির ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
সংবাদ: 2612937 প্রকাশের তারিখ : 2021/06/10
তেহরান ( ইকনা ): ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর একটি গোপন অভিযানে তিন ফিলিস্তিনি নাগরিককে গুলি করে শহীদ করা হয়েছে। শহীদদের মধ্যে ফিলিস্তিনের দু’জন সামরিক গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন। বৃহস্পতিবার ভোরে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটে।
সংবাদ: 2612936 প্রকাশের তারিখ : 2021/06/10
তেহরান ( ইকনা ): আমিরাতের শারজাহ নগরীর বিখ্যাত আল কোরআন একাডেমিতে হাজার বছরের পুরনো পবিত্র কোরআনের ১৭টি প্রাচীন কপি সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত কোরআনের কপিগুলো ৭১৯-১৭৮৫ সালের মধ্যে তৈরি বলে মনে করা হয়।
সংবাদ: 2612935 প্রকাশের তারিখ : 2021/06/10
তেহরান ( ইকনা ): সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচ 'বসনিয়ার কসাই' হিসেবে পরিচিত। তাকে বাকিটা জীবন কারাগারেই কাটাতে হবে। বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধে গণহত্যার মূল হোতা ছিলেন এই ম্লাদিচ। গণহত্যার দায়ে তার বিরুদ্ধে জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখার আদেশ দেন।
সংবাদ: 2612934 প্রকাশের তারিখ : 2021/06/10