کد خبر: 1287097
تاریخ انتشار : ۲۲ شهريور ۱۳۹۲ - ۰۶:۴۱

ইমাম রেজা (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে টরেন্টোতে বিশেষ আয়োজন

হযরত ইমাম আলী ইবনে মুসা রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করেছে টরেন্টোর ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্র।



বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠান গতকাল ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিট হতে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত অব্যাহত থাকে।


পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়ায়ে কুমাইল পাঠ, বক্তৃতা, কাসিদা পরিবেশন ও আপ্যায়ন ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।#1284895

captcha