মরহুম উস্তাদ আবুল আইনীন শাইশা একটি সাক্ষাৎকারে মিশরের কুরআন রেডিওতে বলেছিলেন: পবিত্র কুরআন ছোটবেলা থেকেই আমার রক্তে প্রবাহিত ছিল। আমি কিছু মাহফিল উদ্বোধন করতাম কুরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করে। যখন আমার বয়স নয় বছর, তখন আমার পিতা দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু আমি আল্লাহর কিতাবকে সাথে নিয়ে নিজের পথ চলতে থাকি, যতক্ষণ না কুরআন তিলাওয়াত আমার জীবনের রিসালাত (দায়িত্ব ও ব্রত) হয়ে উঠে।
16:25 , 2026 Jun 23