ইকনা’র প্রতিবেদনে ইরাকের সরকারি সংবাদ সংস্থা (ওয়াস) এর বরাতে জানানো হয়েছে, এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই— যা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে— যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে কঠিন না হয়, তাহলে সহজও নয়। যেসব সম্মানিত ইরাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার সাথে অংশ নিয়েছিলেন, তারা আল্লাহর সাহায্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়েও নামতে পারেন এবং সঠিক, পেশাদার ও দৃঢ়তাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে সেখানেও বিজয়ী হতে পারবেন।
এই মারজা-ই তাকলীদের বক্তব্য পুনঃপ্রকাশের সময় এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে যে, আজ সকাল থেকে ইরাকের কয়েকজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য— যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত— গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
একটি উচ্চপদস্থ সূত্র পূর্বে ইরাকের সরকারি সংবাদ সংস্থাকে জানিয়েছে যে, তেল মন্ত্রণালয়ের উপমন্ত্রীর স্বীকারোক্তির ভিত্তিতে দুর্নীতির মামলায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 4360884#