ইকনা’র প্রতিবেদনে আনাদোলু সংবাদ সংস্থার বরাতে জানানো হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন: সায়োনিস্টরা আমাদের সবাইকে লক্ষ্যবস্তু করেছে এবং আমরা আমাদের দেশের অস্তিত্বের জন্য তাদের বিরুদ্ধে লড়াই করছি।
এরদোয়ান আজ শনিবার (৬ জুলাই) তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাকারিয়ায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক জনসভায় বলেন: সায়োনিজমের আদর্শ গণহত্যা, দখলদারিত্ব ও সম্প্রসারণবাদের উপর প্রতিষ্ঠিত। এটি শুধু আমার ব্যক্তিগত অথবা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে লক্ষ্য করে না, বরং তুরস্কের সকলকে লক্ষ্যবস্তু করে।
তিনি আরও বলেন: যখন আমরা সায়োনিজমের বিরুদ্ধে লড়াই করি, তখন এটি শুধু নিজেদের জন্য বা ব্যক্তিগত স্বার্থে করি না। এ লড়াইয়ের উদ্দেশ্য হলো আমাদের দেশ ও সমগ্র জাতির অস্তিত্ব টিকিয়ে রাখা। 4360658#