ইকনা’র প্রতিবেদন: আজ ২৩ জুন, মিশরের “কুরআনের বুলবুল” উপাধিতে খ্যাত শাইখ আবুল আইনীন শাইশা’র মৃত্যুবার্ষিকী। তিনি মিশরের কুরআন তিলাওয়াতকারীদের ইউনিয়নের সাবেক সভাপতি এবং প্রথম মিশরীয় কারী যিনি মসজিদুল আকসায় পবিত্র কুরআন তিলাওয়াত করেছিলেন।
এই উপলক্ষে মিশরের জাতীয় মিডিয়া অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট মরহুম শাইশা’র সাথে ১৯৮৪ সালে “আহলুল কুরআন” অনুষ্ঠানে ওমর বাতিশা’র পরিচালনায় রেডিও মিশরের গুপ্তধন থেকে একটি বিরল ও বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে।
সাক্ষাৎকারের শুরুতে উস্তাদ শাইশা বলেন: আমি ১৯৩৯ সালে শাইখ মুহাম্মাদ রিফ‘আতের পরে এবং শাইখ মুস্তফা ইসমাইলের আগে মিশরীয় রেডিওতে যোগ দিয়েছিলাম।
তিনি আরও বলেন: সে সময় রেডিও সদ্য প্রতিষ্ঠিত হয়েছিল। আমার কাছে নং ৯ নম্বরের একটি রেকর্ডেড টেপ ছিল। তাদের কাছে মোটে ১০টি টেপ (কুরআনী ক্যাসেট) ছিল।
শাইশা বলেন: আমি যোহরের নামাজের আগে রেডিওতে পৌঁছে যেতাম এবং আমার তিলাওয়াতের সময় (যা ইশার আজানের আগে) পর্যন্ত সেখানে থাকতাম।
তিনি বলেন: সে সময় আজকের মতো রেকর্ডিং সিস্টেম ছিল না; তিলাওয়াত সরাসরি (লাইভ) সম্প্রচারিত হতো। তাই আমি পুরো দিন রেডিও ভবনের ভিতরেই কাটাতাম।
উস্তাদ শাইশা আরও বলেন: পবিত্র কুরআন ছোটবেলা থেকেই আমার রক্তে প্রবাহিত ছিল। আমি কিছু মাহফিল কুরআনের আয়াত তিলাওয়াত করে উদ্বোধন করতাম। আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আমার পিতাকে পরামর্শ দিয়েছিল যে আমাকে কুরআন হিফজের হালকায় ভর্তি করে দিতে।
তিনি বলেন: যখন আমার বয়স নয় বছর, তখন আমার পিতা দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু আমি আল্লাহর কিতাব নিয়ে নিজের পথ চলতে থাকি, যতক্ষণ না তিলাওয়াত আমার জীবনের রিসালাত হয়ে উঠে।
উস্তাদ আবুল আইনীন শাইশা ১৯২২ সালের ২২ আগস্ট মিশরের কাফরুশ শাইখে জন্মগ্রহণ করেন এবং ১০ বছর বয়সে পুরো কুরআন হিফজ করেন। এই মিশরীয় কারী ২৩ জুন ২০১১ সালে দুনিয়া থেকে বিদায় নেন। 4359999#