کد خبر: 1280273
تاریخ انتشار : ۰۸ شهريور ۱۳۹۲ - ۲۲:۱۰

ইয়ামানে পবিত্র কুরআনের বিরল পাণ্ডুলিপি আবিষ্কার

ইয়ামানের রাজধানী সানার জামে মসজিদ পুনর্নির্মাণের সময় হস্তলিখিত পবিত্র কুরআনের এক খণ্ড বিরল পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গিয়েছে।



‘elbashayeronline´’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বিরল ও প্রাচীন কুরআন শরীফটি হিজরির প্রথম শতাব্দীর এবং হেজাজী বর্ণমালায় অনুলিপি করা হয়েছে।


সানার জাম মসজিদটি আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন দক্ষ কর্মী দ্বারা নিখুঁত ভাবে মেরামত করা হচ্ছে। এছাড়াও এই মেরামত কর্মে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন, ইউনেস্কো ও পুরাতাত্ত্বিকগণ সহযোগিতা করছে।


মসজিদটির পুনর্নির্মাণের কাজে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এছাড়াও পুনর্নির্মাণের জন্য মসজিদটির বিভিন্ন দেওয়ালে এক্সরে করা হয়েছে। এক্সের ফলে মসজিদটির প্রাচীর মধ্যে ফাঁকা জায়গা গুলো সনাক্ত করা হয়েছে।


উক্ত মসজিদটি মেরামতের সময় পুরাতাত্ত্বিকগণ হস্ত লিখিত কিছু ইসলামি ইতিহাস, ঐতিহাসিক বস্তু এবং কাঠের উপর খচিত কিছু নকশা ও মানচিত্র আবিস্কার করেছেন।


1279569



captcha