کد خبر: 1287098
تاریخ انتشار : ۲۲ شهريور ۱۳۹۲ - ۰۶:۴۲

সুইডেনে ইমাম রেজা (আ.) এর জন্মবার্ষিকী পালিত হবে

হযরত ইমাম রেজা (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আগামী শনিবার ১৪ই সেপ্টেম্বর সুইডেনের ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।



বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় সময় রাত ৮টায় উক্ত কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


বক্তৃতা, ইমাম রেজা (আ.) এর শানে কাসিদা পরিবেশন, ভিডিও ক্লিপ প্রদর্শন ও প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচী এ দিবস উপলক্ষে হাতে নেয়া হয়েছে।


বলাবাহুল্য, সুইডেনের ফার্সি ভাষাভাষী সংস্থাসমূহের প্রথম বৈঠক এ দেশে বসবাসরত ফার্সি ভাষী ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে একই দিন স্থানীয় সময় দুপুর ১২টা হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।#1285704

captcha