کد خبر: 1288567
تاریخ انتشار : ۲۴ شهريور ۱۳۹۲ - ۲۱:۳۲

ভারতে ‘কারবালায় ইমাম হুসাইন (আ.) এর বিপ্লবের দর্শন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

জনাব রেজা আব্বাস কর্তৃক উর্দু ভাষায় রচিত ‘কারবালায় ইমাম হুসাইন (আ.) এর বিপ্লবের দর্শন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত শুক্রবার ১৩ই সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনৌ শহরে অনুষ্ঠিত হয়েছে।



বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠানে ভারতীয় মাদ্রাসা বোর্ডের সভাপতি জনাব সাদেক নাকাভী, শীর্ষস্থানীয় সুন্নি আলেম জনাব আবুল ইরফান, হুজ্জাতুল ইসলাম রেজা হুসাইন, মাকসাদ হুসাইনীসহ বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।


জনাব সাদেক নাকাভী স্বীয় বক্তৃতায় ইমাম হুসাইন (আ.) এর বিপ্লবের উপর আলোকপাত করেন। এরপর গ্রন্থের লেখক জনাব রেজা আব্বাস ২০০ পৃষ্ঠার এ গ্রন্থের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি এ গ্রন্থ রচনার কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন : আমাদের কর্তব্য হচ্ছে আশুরার শিক্ষাকে ইমামবাড়ীসমূহ হতে বের করে বাড়ীতে বাড়ীতে ও মানুষের অন্তরে অন্তরে পৌঁছে দেওয়া।#1287551

captcha