کد خبر: 1292125
تاریخ انتشار : ۳۱ شهريور ۱۳۹۲ - ۲۳:۳۵

ব্রিটেনে ইসলামি মাযহাবসমূহ একত্রীকরণ সংস্থার আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামি মাযহাবসমূহ একত্রীকরণ সংস্থার (তাকরীব) ৭ম আন্তর্জাতিক সম্মেলন ‘সম্প্রদায়িকতা রোধ ও সমাজ রক্ষার্থে তাকরীবের ভূমিকা’ শীর্ষক শিরোনামে গতকাল শনিবার (২১শে সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।



বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামিক সেন্টার অব ব্রিটেনের ঘোষণার ভিত্তিতে এ সম্মেলন স্থানীয় সময় সকাল ৯:১৫ মিনিটে শুরু হয়। এতে ইরান, মিশর, ব্রিটেন, জার্মানী, লেবানন, আলজেরিয়া, ইরাক, মরক্কো, ফ্রান্স, পাকিস্তান, ভারত, ইয়েমেন, সৌদি আরব, বাহরাইন ও সিরিয়ার ইসলামি চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। সম্মেলনটি লন্ডনে অবস্থিত ইসলামিক সেন্টার অব ইংল্যান্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ইসলামিক সেন্টার অব ইংল্যান্ডের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুয়েজ্জী স্বীয় প্রবন্ধের সার সংক্ষেপ পড়ে শোনান। পরবর্তীতে অন্যান্য ইসলামি চিন্তাবিদগণ এ সম্মেলন বক্তব্য রাখেন।#1291544

captcha