کد خبر: 1298052
تاریخ انتشار : ۱۲ مهر ۱۳۹۲ - ۲۳:۱۸

গণপ্রজাতন্ত্রী চেচেনে পবিত্র কুরআন প্রতিযোগিতা শুরু

গণপ্রজতন্ত্রী চেচেনের মাদ্রাসার ছাত্রদের হেফজে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।



Islam.ru ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তিনটি বিষয়ের উপর লক্ষ্য রাখা হবে এবং এর ভিত্তিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ঐ তিনটি বিষয় হল; তাজবিদের আইন মেনে চলা, হেফজ এবং বিচারকদের পক্ষ হতে প্রথম ১০ পারা থেকে করা প্রশ্নের উত্তর প্রদান।


এ প্রতিযোগিতার সর্বকনিষ্ট প্রতিযোগী হলেন ৯ বছর বয়সী এক চেচেন। তিনি প্রথমবারের মত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।


প্রতিযোগিতার প্রথম পর্বের ফলাফল আগামীকাল শনিবার (৫ই অক্টোবর) ঘোষণা করা হবে।


প্রথম পর্বের বিজয়ীগণ চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং এ প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীরা চেচেনের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।


চেচেনের কুরআন প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদ আগামীতে এদেশে আন্তর্জাতিক পর্যায়ে কুরআন প্রতিযোগিতা আয়োজনের চেষ্টার কথা জানিয়েছেন।# 1297783

captcha