
আন্তর্জাতিক ডেস্ক: রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।
বিডিনিউজ২৪ এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখা যাওয়ার পর সোমবার চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
অর্থাৎ সোমবার ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন মুসলমানরা। মঙ্গলবার হবে প্রথম রোজা।
প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় সোমবার রাত ৩টা ৩৮ মিনিট ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রথম রমজান ছিল আজ (সোমবার)।#