ইকনা’র বরাত দিয়ে আরবি ২১ জানিয়েছে, মরক্কো জাতীয় দল ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় নুসাইর মাজরাউই ২০২৬ সালের বিশ্বকাপের পর ফুটবল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানানোয় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
তিনি অবসরের পর নিজেকে পুরোপুরি কুরআন ক্রীম হিফজ করা এবং একটি মসজিদের ইমাম জামাত হিসেবে সেবায় নিয়োজিত করতে চান।
মাজরাউই বর্তমানে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপ ২০২৬-এ মরক্কো দলের হয়ে খেলার সময় এসব কথা বলেছেন।
স্প্যানিশ দৈনিক ‘আস’-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “সম্ভবত বিশ্বকাপের পর আমি ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুবই ছোট। আমি কুরআন হিফজ করতে চাই এবং একদিন মসজিদের ইমাম হতে চাই।”
এর আগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে থাকাকালীনও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কুরআন হিফজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নামাজে তিনি অনুভব করেছেন যে তিনি কুরআনের খুব কম অংশই জানেন, যা তার মনে অস্বস্তি সৃষ্টি করেছে।
সে সময় তিনি আইয়ুব নামের একজন শিক্ষকের সাহায্য নিয়েছিলেন যাতে তিনি কুরআন হিফজ, তাজবীদ, অর্থ বুঝতে পারেন এবং দৈনন্দিন জীবনে কুরআনকে অন্তর্ভুক্ত করতে পারেন।
তার আগের বক্তব্যে তিনি বলেছিলেন, “ইনশাআল্লাহ আমার লক্ষ্য হলো কুরআনের হাফেজ হওয়া, এর অর্থ বোঝা এবং এটাকে আমার জীবনের অংশ বানানো। এই অভিজ্ঞতা আমি আমার পরিবার ও আপনজনদের সঙ্গে ভাগ করে নিতে চাই। শেষ পর্যন্ত আমার স্বপ্ন হলো মসজিদের ইমাম হওয়া।”4359774#