IQNA

রাশিয়ায় ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় প্রথম হালাল ওষুধ উৎপাদন

18:45 - June 28, 2026
সংবাদ: 3479371
এরদোয়ান: সায়োনিজমের আদর্শ গণহত্যা, দখলদারিত্ব ও সম্প্রসারণবাদের উপর প্রতিষ্ঠিত
একটি রাশিয়ান ওষুধ প্রস্তুতকারী কোম্পানি প্রথমবারের মতো ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসার ওষুধের জন্য হালাল সার্টিফিকেট লাভ করেছে।

ইকনা’র প্রতিবেদনে জিএক্সপি নিউজের বরাতে জানানো হয়েছে, রাশিয়ান ওষুধ কোম্পানি জেরোফার্ম (Geropharm) টাইপ-২ ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণের জন্য তৈরি ওষুধের জন্য হালাল সার্টিফিকেট পেয়েছে। এই সনদটি রাশিয়ান ফেডারেশনের মুসলিমদের অধীনস্থ আন্তর্জাতিক হালাল স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড সার্টিফিকেশন সেন্টার কর্তৃক প্রদান করা হয়েছে। ফলে এই কোম্পানির ওষুধগুলো রাশিয়ায় প্রথম জিএলপি-১ শ্রেণির ওষুধ হয়ে উঠেছে যা ইসলামী মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ।

হালাল সার্টিফিকেট শুধুমাত্র সেই ওষুধকে দেওয়া হয় যাতে নিষিদ্ধ উপাদান যেমন— ইথানল, রক্ত, শূকরের কোষ ও টিস্যু এবং ইসলামী শরীয়াহ অনুসারে যথাযথভাবে যবেহ না করা প্রাণীর অংশ না থাকে। এই ওষুধগুলো পেপটাইড সংশ্লেষণ পদ্ধতিতে তৈরি করা হয়, যাতে প্রাণীজ উৎসের কোনো কাঁচামালের ব্যবহার সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে।

ইসলাম রাশিয়ান ফেডারেশনে অনুসারী সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। অনেক রোগীর জন্য চিকিৎসা নির্বাচনের সময় হালাল সার্টিফিকেট একটি নির্ধারক বিষয় হয়ে দাঁড়ায়। এতে চিকিৎসকরা ধর্মীয় সীমাবদ্ধতা ছাড়াই এসব ওষুধ লিখে দিতে পারেন।

এর আগে ২০২৪ সালে জেরোফার্ম কোম্পানি রাশিয়ার প্রথম ওষুধ প্রস্তুতকারী হিসেবে তাদের ইনসুলিন উৎপাদন লাইনের জন্য হালাল সার্টিফিকেট লাভ করেছিল। তখন কোম্পানিটি জানিয়েছিল যে, তাদের আধুনিক ইনসুলিনগুলো প্রাণীজ উৎসের নয়, বরং অণুজীবের মাধ্যমে সংশ্লেষিত, যা ঐতিহাসিকভাবে শূকরের ইনসুলিন ব্যবহারের সাথে যুক্ত ধর্মীয় সীমাবদ্ধতা দূর করে।

রাশিয়ান ফেডারেশনের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের অধীনস্থ আন্তর্জাতিক হালাল স্ট্যান্ডার্ডাইজেশন ও সার্টিফিকেশন সেন্টার রাশিয়ার একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান যা পণ্যের ইসলামী মানদণ্ড অনুসারে সামঞ্জস্যতা যাচাই করে। 4360651#

captcha