আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহামান্য রাহবার আয়াতুল্লাহ উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, আমেরিকাসহ আরো কিছু বিদেশি শক্তি মধ্যপ্রাচ্যে ইসরাইলের মতো আরেকটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরো বলেছেন, আমেরিকা ও ইসরাইলের স্বার্থ রক্ষার লক্ষ্যেই সম্প্রতি ইরাকের কুর্দিস্তানে বিচ্ছিন্নতাকামী গণভোট অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ: 2603988 প্রকাশের তারিখ : 2017/10/05
ষষ্ঠ শ্রেণিতে নিয়মিত ক্লাস করেও মাত্র ৮৬ দিনে ৩০ পারা কুরআন হিফজ (মুখস্থ) করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে ইয়াসিন আরাফাত খান। পাশাপাশি সাধারণ শিক্ষায়ও চমকপ্রদ ফলাফল করছে মাত্র সাড়ে ১১ বছর বয়সী এই মেধাবী মুখ। কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা থেকে এবছর ইয়াসিন হেফজ করে।
সংবাদ: 2603987 প্রকাশের তারিখ : 2017/10/05
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় দায়েশ বিরোধী লড়াইয়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার শহীদ হয়েছেন। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে লড়াইয়ে আলহাজ আব্বাস নামে পরিচিত ৪৪ বছর বয়সী কমান্ডার আলী আল-হাদি আল-আশেক শহীদ হন।
সংবাদ: 2603986 প্রকাশের তারিখ : 2017/10/04
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের এক ব্যক্তি ফেসবুকে তার নিজস্ব একাউন্টে পবিত্র কুরআনকে অবমাননা করে একটি ভিডিও প্রকাশ করেছে। আসমানি গ্রন্থ অবমাননার দায়ে ইংল্যান্ডের পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
সংবাদ: 2603984 প্রকাশের তারিখ : 2017/10/04
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র নারীদের দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১২ই নভেম্বর শুরু হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতা টানা ২৪শে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সংবাদ: 2603983 প্রকাশের তারিখ : 2017/10/04
আন্তর্জাতিক ডেস্ক : মাদ্রাসা নিয়ে এমনই সিদ্ধান্ত যোগীর সরকারের ? রাজ্যের সরকারি ওয়েবসাইটে মাদ্রাসাগুলির অন্তর্ভুক্তির জন্য সময়সীমা ফের বাড়াল উত্তরপ্রদেশ সরকার। এর আগে ৩০ সেপ্টেম্বর যে সময়সীমা ধার্য করা হয়েছিল, তা আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে।
সংবাদ: 2603982 প্রকাশের তারিখ : 2017/10/04
কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনকে হত্যা করেছিল তাদের অনেকেই কোরআন পড়ত, সুন্নত নামাজ পড়ত এবং অনেকেই আবার শিয়া হিসাবে পরিচিত ছিল। কিন্তু তারা চিঠি দিয়ে ইমামকে ডেকে তাকে শহীদ করেছিল। আমরা যদি সঠিকভাবে ইমাম মাহদীকে না চিনতে পারি তাহলে আমাদের পরিস্থিতিও ঐরকমই হবে।
সংবাদ: 2603980 প্রকাশের তারিখ : 2017/10/04
শোকাবহ মহররম মাস মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে শোক ও আযাদারির মাস। কেননা এ মাসে হৃদয়বিদারক ও মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছিলেন মহানবীর (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.)।
সংবাদ: 2603979 প্রকাশের তারিখ : 2017/10/04
হযরত ইমাম হুসাইন (আ) ও আশুরার মহা-বিপ্লবও মহাকালের পাখায় চির-দেদীপ্যমান এমনই এক বিষয়। আপনি যতই বাক্যবাগীশ বা উঁচু মানের গবেষক কিংবা বিশ্লেষক হন না কেন কারবালার মহাবিপ্লব এবং এর রূপকার ও তাঁর অমর সঙ্গীদের মহত্ত্ব আর গুণ-কীর্তন পুরোপুরি তুলে ধরতে পারবেন না কখনও। তাই যুগের পর যুগ ধরে তাঁদের গুণ আর অশেষ অবদানের নানা দিক নিত্য-নতুনরূপে অশেষ সৌন্দর্যের আলো হয়ে চিরকাল প্রকাশিত হতেই থাকবে।
সংবাদ: 2603978 প্রকাশের তারিখ : 2017/10/04
সর্বোচ্চ নেতা;
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, ইরানি জাতি ও এর যুব সমাজের মধ্যে জিহাদ আর শাহাদাতের আদর্শ ভুলিয়ে দেয়ার জন্য শত্রুদের ব্যাপক চেষ্টা সত্ত্বেও বিপ্লবী আদর্শের প্রতি বিপুল সংখ্যক ইরানি যুবকের গভীর অনুরাগ মহাবিস্ময়কর ব্যাপার।
সংবাদ: 2603977 প্রকাশের তারিখ : 2017/10/03
হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের সাথে সর্বোচ্চ নেতা;
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা আলী খামেনেয়ী বলেছেন, ইরান-বিরোধী অপ্রপচার নস্যাৎ করে দেয়ার সবচেয়ে ভালো স্থান হলো হজ।
সংবাদ: 2603976 প্রকাশের তারিখ : 2017/10/03
মহান আল্লাহর অশেষ প্রশংসা করছি যিনি আমাদের কালজয়ী কারবালা বিপ্লবের মহান আশুরাকে স্মরণ করার তৌফিক দিয়েছেন। একইসঙ্গে অশেষ দরুদ পেশ করছি বিশ্বনবী (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইত এবং বিশেষ করে কারবালার মহান শহীদদের শানে।
সংবাদ: 2603975 প্রকাশের তারিখ : 2017/10/03
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের নিউ হ্যাম শহরের মুসলিম এসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র কুরআনের অনুদিত পাণ্ডুলিপি প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনীতে বিভিন্ন ভাষার ৫০টিরও অধিক অনুদিত পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে।
সংবাদ: 2603974 প্রকাশের তারিখ : 2017/10/03
আন্তর্জাতিক ডেস্ক: বাঙ্গালী হিন্দুর সবচেয়ে বড় উৎসব দূূর্গা পূজা উদযাপিত হলো এই কয়েকদিন আগে। কিন্তু এবারের পূজা গৌহাটিকে করেছে খবরের শিরোনাম দেবী দুর্গার ১০০ ফুট উঁচু প্রতিমা তৈরি করা হয় ভারতের আসাম রাজ্যের এই শহরে। তাও আবার বাঁশ দিয়ে, আর এর নকশাকার ছিলেন এক মুসলিম শিল্পী – নুরুদ্দিন আহমেদ।
সংবাদ: 2603973 প্রকাশের তারিখ : 2017/10/03
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের উপর হামলা চালাতে চরমপন্থী বৌদ্ধদের উষ্কানি দেয়ার অভিযোগে একজন বৌদ্ধভিক্ষুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সংবাদ: 2603972 প্রকাশের তারিখ : 2017/10/03
আন্তর্জাতিক ডেস্ক: এম এস গোয়ালিকর। আরএসএস আইডিওলগ। ১৯৪০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত সময় পরিধিতে ছিলেন আরএসএসের পদস্থ নেতা। তিনি ঘোষণা দিয়েছিলেন : Muslims and Christians are ‘INTERNAL THREAT’ number ONE and TWO respectively. (মুসলমান ও খ্রিষ্টান হচ্ছে যথাক্রমে ১ নম্বর ও ২ নম্বর অভ্যন্তরীণ হুমকি)।
সংবাদ: 2603971 প্রকাশের তারিখ : 2017/10/03
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কানাডার টরন্টো শহরে শোকানুষ্ঠান পালিত হয়েছে।
সংবাদ: 2603970 প্রকাশের তারিখ : 2017/10/03
৯ মহররম মহান তাসুয়া বা আশুরার পূর্ব দিন। ১৩৭৮ বছর আগে এই দিনে অর্থাৎ ৬১ হিজরির নয়ই মহররমে ইমাম হুসাইন (আ.)’র ছোট্ট শিবিরের ওপর কুফায় ইয়াজিদের নিযুক্ত কুখ্যাত গভর্নর ইবনে জিয়াদ অবরোধ জোরদারের ও হামলার নির্দেশ দেয়।
সংবাদ: 2603969 প্রকাশের তারিখ : 2017/10/03
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের বার্মিংহাম শহরের একটি হুসাইনিয়াতে এক ইসলাম বিদ্বেষী ব্যক্তি ইমাম হুসাইন (আ.)এর শোকানুষ্ঠানে হামলা চালিয়েছে।
সংবাদ: 2603968 প্রকাশের তারিখ : 2017/10/02
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি সেনাবাহিনীর এক কমান্ডারদের জানিয়েছেন, আন্তর্জাতিক কোয়ালিশন যুদ্ধ ইরাকের পশ্চিমাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ৪৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
সংবাদ: 2603967 প্রকাশের তারিখ : 2017/10/02