ইমাম - পৃষ্ঠা 81

IQNA

ট্যাগ্সসমূহ
বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে, ইমাম মাহদীর প্রকৃত অনুসারীরা হবে মুত্তাকী ও পরহেজগার এবং সংগ্রামী। তারা ইমাম মাহদীকে সাহায্য করার জন্য সব দিক থেকে সদা প্রস্তুত থাকবে।
সংবাদ: 2603833    প্রকাশের তারিখ : 2017/09/15

হে নবী! আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমলচিত্ত হয়েছিলেন। যদি আপনি রূঢ় ও কঠোর হৃদয় হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে যেত। তাই আপনি তাদের ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। কাজেকর্মে তাদের সাথে পরামর্শ করুন, কোন ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকলে আল্লাহর ওপর নির্ভর করুন। যারা আল্লাহর ওপর নির্ভর করে তাদের তিনি ভালবাসেন।
সংবাদ: 2603828    প্রকাশের তারিখ : 2017/09/14

ইমাম মাহদী(আ.) বলেছেন, আমাদের শিয়ারা আমাদের সাথে যে অঙ্গিকার করেছে তা যদি বাস্তবায়ন করত এবং তা ভঙ্গ না করত তাহলে আমার আবির্ভাব ত্বরান্বিত হত।
সংবাদ: 2603820    প্রকাশের তারিখ : 2017/09/13

ইমাম মুসা কাজিম (আ.) রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) ৭ম ইমাম । সুন্দর, উত্তম ও আদর্শ জীবনে গড়ে তোলার ক্ষেত্রে তিনি স্বীয় অনুসারীদের প্রতি ৪টি উপদেশ দিয়েছেন।
সংবাদ: 2603819    প্রকাশের তারিখ : 2017/09/13

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মিশরের দাক্বিলীয়া প্রদেশে পবিত্র কুরআনের অবমাননার ফলে উক্ত প্রদেশের জনগণ বিক্ষোভ করেছে।
সংবাদ: 2603814    প্রকাশের তারিখ : 2017/09/12

পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে যে, আল্লাহ তার সৃষ্টিকর্মে কোনরূপ উপকরণ ও মাধ্যমের প্রয়োজনবোধ করেন না। তিনি যখনই কোন কিছু সৃষ্টির ইচ্ছাপোষন করেন, তখন কেবল তার ইচ্ছা ও ইঙ্গিতেই তা সাধিত হয়ে যায়। কুরআনের ভাষায়,“তিনি যখন কোন কিছু ইচ্ছা করেন তখন কেবল বলেন, ‘হও’, আর তা তৎক্ষণাৎ হয়ে যায়।
সংবাদ: 2603813    প্রকাশের তারিখ : 2017/09/12

ইমাম মুসা ইবনে জাফর আল কাযিম (আ.)-এর জন্ম হয়েছিল ১১৯ হিজরির ২০ জিলহজ। তাঁর পিতা ছিলেন বিশ্ববিশ্রুত ইমাম হযরত জাফর সাদিক (আ.); আর মায়ের নাম ছিল হামিদাহ (সালামাতুল্লাহ আলাইহা)। ক্রোধ বা রাগ সংবরণে এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে ইমাম মুসা কাযিম (আ.)'র অশেষ ক্ষমতা দেখে স্তম্ভিত হত তৎকালীন জালেম শাসকগোষ্ঠী। অশেষ ধৈর্যের জন্যই এই মহান ইমাম কে বল হত কাযিম।
সংবাদ: 2603812    প্রকাশের তারিখ : 2017/09/12

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের সূচনা মহানবীর নবুয়তের মাধ্যমে আর সেটা গাদীরের মাধ্যমে অব্যাহত থাকে। কারবালার ত্যাগের মাধ্যমে রক্ষা পায় এবং ইমাম মাহদীর আবির্ভাবের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলদান করবে।
সংবাদ: 2603801    প্রকাশের তারিখ : 2017/09/10

ইমাম ত আল্লাহর মনোনীত একটি পদ যাতে মানুষের ভোটের কোন প্রভাব নেই। এর ভিত্তিতে আমরা রাসূল (সা.) এর স্থলাভিষিক্ত নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই বর্ণিত দলিল ও ঐশী নির্দেশের উপর নির্ভর করবো।
সংবাদ: 2603791    প্রকাশের তারিখ : 2017/09/09

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) ইমাম মাহদীকে দেখার জন্য আগ্রহী ছিলেন। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আলী(আ.) ইমাম মাহদীর বৈশিষ্ট্য ও পরিচয় বর্ণনা করতে গিয়ে নিজের বুকের দিকে ইশারা করে বলেন: شوقا الی روئیه আমার অন্তরে তাকে দেখার প্রবল আগ্রহ।
সংবাদ: 2603780    প্রকাশের তারিখ : 2017/09/08

দোয়া আহদ হচ্ছে ইমাম মাহদীর(আ.) প্রতি ভক্তি প্রদর্শনের একটি বড় মাধ্যম। ইমাম মাহদীর(আ.) প্রতিক্ষকারী প্রতিদিন দোয়া আহদ পাঠ করার মাধ্যমে প্রমাণ করে যে, আমরা আমাদের ইমাম ের(আ.) প্রতি অঙ্গিকারবদ্ধ এবং ইমাম ও (আ.) তাদের প্রতি অনুগ্রহ করেন।
সংবাদ: 2603775    প্রকাশের তারিখ : 2017/09/07

আশুরার দিন সকালে ইমাম হুসাইন আ.) কুফাবাসীদেরকে নাম ধরে ডেকে বলেছিলেন, তোমরা কি আমাকে চিঠি লেখ নি এবং আমাকে এখানে আসার জন্য বল নি?
সংবাদ: 2603774    প্রকাশের তারিখ : 2017/09/07

ইসলাম বিশ্ব-সভ্যতার পূর্ণতার নিয়ামক। আর ইসলামের পরিপূর্ণতার অন্যতম প্রধান নিয়ামক হলেন বিশ্বনবীর (সা.) পবিত্র আহলে বাইত (আ.)। আর মহানবীর আহলে বাইতের ১২ সদস্যের প্রত্যেকেই হলেন হেদায়াতরূপ খোদায়ী নূরের সর্বোচ্চ প্রতিফলন ও মানবীয় পরিপূর্ণতার সর্বোত্তম আদর্শের দিশারী তথা খাঁটি মুহাম্মাদি ইসলামের সংরক্ষক, ক্রম-বিকাশক এবং পূর্ণতার মাধ্যম।
সংবাদ: 2603768    প্রকাশের তারিখ : 2017/09/06

নিঃসন্দেহে সর্বদা ইমাম দের নুরে পৃথিবী পরিচালিত হয়ে থাকে। এবং তাদের বরকতেই মানুষ বেচে আছে এবং রিজিকপ্রাপ্ত হচ্ছে। গাদীরে খূমে মাওলা আলীর ইমাম ত ঘোষণার মাধ্যমে দীন ইসলাম পূর্ণতা পায়, রিজিক পূর্ণ হয় এবং মহান আল্লাহ দীন ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে যান।
সংবাদ: 2603767    প্রকাশের তারিখ : 2017/09/06

ইমাম মাহদীর(আ.) আবির্ভাবে মানুষের মুখ্য ভূমিকা রয়েছে। যতদিন পর্যন্ত সারা বিশ্বের মানুষ ইমাম মাহদীর প্রয়োজনকে উপলব্ধি না করবে এবং সবাই মিলে তার আবির্ভাবের প্রেক্ষাপট রচনা না করবে ততদিন ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে না।
সংবাদ: 2603766    প্রকাশের তারিখ : 2017/09/06

যারা মাওলা আলীর প্রকৃত অনুসারী তারা কখনোই দুনিয়ার পিছনে ছোটে না এবং কোন প্রলোভনই তাকে ইমাম থেকে সরিয়ে নিতে পারে না। যেমন সালমান, মালেক আশতার, মিসামে তাম্মার, আবুজার গিফারি, কাম্বার প্রমুখ তারা সর্বদা ইমাম ের অনুসরণ করতেন।
সংবাদ: 2603763    প্রকাশের তারিখ : 2017/09/05

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: মহান আল্লাহ সকল নবীদের কাছ থেকে প্রতিশ্রুত নিয়েছেন। আর তা হল ইমাম মাহদীকে সাহায্য করার প্রতিশ্রুতি। আল্লাহর প্রেরিত সকল নবী পুনরায় দুনিয়াতে ফিরে আসবেন। আর শুধুমাত্র ইমাম হুসাইনের সাথে ফিরে আসবেন ৭০ জন নবী। আর ইমাম মাহদীর(আ.) সাথে ফিরবেন হযরত ঈসা, খিজিরসহ আরও অনেক নবী।
সংবাদ: 2603759    প্রকাশের তারিখ : 2017/09/05

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের মুম্বাইয়েও শিয়া মুসলমানেরা শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করে আসছে।
সংবাদ: 2603756    প্রকাশের তারিখ : 2017/09/05

গাদীর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম। কারণ ঐতিহাসিক গাদীর ঘটনার মধ্য ইসলামে নেতৃত্ব ও দিকনির্দেশনার বিষয়টির নিষ্পত্তি ঘটেছিল। গাদীর নবুয়তর পর ইমাম তিধারার সূচনা করেছিল; যাতে মুসলিম উম্মাহ কখনও নেতৃত্ব শূন্য না থাকে।
সংবাদ: 2603744    প্রকাশের তারিখ : 2017/09/03

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বসরা, সামেররা এবং বাবিল শহরের এক হাজারের অধিক স্বেচ্ছাসেবী কোরবানি ঈদ উপলক্ষে বন্ধের দিনগুলোয় নাজাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে সেবা প্রদান করছে।
সংবাদ: 2603741    প্রকাশের তারিখ : 2017/09/03