صفحه نخست

فعالیت قرآنی

سیاست و اقتصاد

بین الملل

معارف

اجتماعی

فرهنگی

شعب استانی

چندرسانه ای

عکس

آذربایجان شرقی

آذربایجان غربی

اردبیل

اصفهان

البرز

ایلام

خراسان جنوبی

بوشهر

چهارمحال و بختیاری

خراسان رضوی

خراسان شمالی

سمنان

خوزستان

زنجان

سیستان و بلوچستان

فارس

قزوین

قم

کردستان

کرمان

کرمانشاه

کهگیلویه و بویر احمد

گلستان

گیلان

لرستان

مازندران

مرکزی

هرمزگان

همدان

یزد

بازار

صفحات داخلی

کد خبر: ۱۲۸۹۲۱۵
تاریخ انتشار : ۲۵ شهريور ۱۳۹۲ - ۲۱:۲۰

কর্মস্থলে হিজাব পরিধান ও ধর্মের সাথে সম্পৃক্ত অন্যান্য বস্তু ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ শীর্ষক প্রস্তাবনার প্রতিবাদে বিক্ষোভ করেছে কানাডার কুইবেক প্রদেশের মুসলমানরা।



On Islam ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কানাডার মন্ট্রিঅল শহরের মুসলিম পরিষদের প্রধান ‘সালাম আল-মানইয়াভি’ বলেছেন, এ মিছিলের পদক্ষেপ কার্যকরী প্রভাব ফেলতে সক্ষম হয়েছে, এ প্রকল্পকে বানচাল করতে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। কিন্তু আমরা এর পাশাপাশি কুইবেক ও কানাডার জনগণের অধিকার রক্ষা ও আদায়ের বিষয়ে অটল থাকবো।


গত সপ্তাহে কানাডার কুইবেক প্রদেশের ক্ষমতাসীন দল কর্তৃক উত্থাপিত এক প্রস্তাবনায় গণস্থানসমূহে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিলে সারা কানাডা ব্যাপী ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।


যদি এ প্রস্তাবনা কুইবেক রাজ্যের সংসদ পাশ করে তবে এ প্রদেশের বিচারক, প্রসিকিউটর, আইনজীবি, পুলিশ, কর্মচারী, শিক্ষক, চিকিত্সক ও সেবিকসহ অন্যান্য পেশার সকল লোক এ আইন মানতে বাধ্য থাকবে।


তিনি বলেন : যারা এ প্রস্তাবনার প্রতিবাদে রাস্তায় এসেছেন এবং সমগ্র কুইবেক ও কানাডায় এর প্রতিবাদ জানিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।


উল্লেখ্য, কানাডার ৩ কোটি ২৮ লাখ জনসংখ্যার শতকরা ২.৮ ভাগ হচ্ছে মুসলমান। খ্রিষ্টান ধর্মের পর মুসলমানদের স্থান।# 1289172