صفحه نخست

فعالیت قرآنی

سیاست و اقتصاد

بین الملل

معارف

اجتماعی

فرهنگی

شعب استانی

چندرسانه ای

عکس

آذربایجان شرقی

آذربایجان غربی

اردبیل

اصفهان

البرز

ایلام

خراسان جنوبی

بوشهر

چهارمحال و بختیاری

خراسان رضوی

خراسان شمالی

سمنان

خوزستان

زنجان

سیستان و بلوچستان

فارس

قزوین

قم

کردستان

کرمان

کرمانشاه

کهگیلویه و بویر احمد

گلستان

گیلان

لرستان

مازندران

مرکزی

هرمزگان

همدان

یزد

بازار

صفحات داخلی

کد خبر: ۱۳۰۰۴۹۰
تاریخ انتشار : ۱۶ مهر ۱۳۹۲ - ۱۹:۵۱

সাদা চাদর পরিহিত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ২০ লাখ হজ্ব যাত্রীর শ্বেত-সমুদ্রে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক (হে আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি) শীর্ষক তালবিয়ার মধুর ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে এই পবিত্র শহর মক্কা।



‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জেদ্দায় বিমানবন্দর টার্মিনালে হাজ্বীদের ভিড়ের কারণে দীর্ঘ সময় অপেক্ষা থাকার পর হাজ্বীরা বিমানবন্দর থেকে বের হচ্ছে।


সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অনেক চেষ্টা করেছে, হজ্ব যাত্রীদের যেন টার্মিনালে অপেক্ষায় থাকতে না হয়। অথচ প্রতি বছরই হজ্ব যাত্রীদের এধরণের ভোগান্তিতে ভুগতে হয়। হজ্ব মৌসুমে এই সমস্যা কারণে সৌদি সরকার ৮০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ নির্মাণ করেছে।


মক্কার কাবা ঘর সংলগ্ন পবিত্র স্থানগুলোর সম্প্রসারণের জন্য এ বছর হজ্ব যাত্রীদের সংখ্যা আগের চেয়ে সীমিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। প্রতিবেদন অনুযায়ী, বিদেশী হজ্ব যাত্রীর সংখ্যা ২০ শতাংশ হ্রাস এবং সৌদি আরব থেকে হজ্ব যাত্রীর সংখ্যা অর্ধেক হ্রাস পেয়েছে। কাবা ঘরের চারপাশে তাওয়াফ বা প্রদক্ষিণের জন্য একটি অস্থায়ী বৃত্তাকার সেতু নির্মাণ করা হয়েছে এবং এই সেতু নির্মাণের ফলে প্রতি ঘণ্টায় এক সাথে ৩৫ হাজার হজ্ব যাত্রী তাওয়াফ করতে পারবেন।


চলতি বছরে হজ্ব যাত্রীদের নিরক্ষীণ করার জন্য কাবা ঘরের বিভিন্ন স্থানে অতি উন্নতমানের ক্যামেরা লাগানো হয়েছে।


এই ক্যামেরা গুলো ৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যথাযথ ভাবে রেকর্ড করতে সক্ষম এবং আবহাওয়া খারাপ থাকলেও রেকর্ড করতে একটুও ত্রুটি হবে না।


পবিত্র মক্কায় ৪২০০ ক্যামেরা লাগানো হয়েছে। ১৪ই অক্টোবর সন্ধ্যায় হাজ্বীগণ আরাফাত পাহাড়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং আরাফাতের আমল সমূহ আদায় করবেন।


1300405