صفحه نخست

فعالیت قرآنی

سیاست و اقتصاد

بین الملل

معارف

اجتماعی

فرهنگی

شعب استانی

چندرسانه ای

عکس

آذربایجان شرقی

آذربایجان غربی

اردبیل

اصفهان

البرز

ایلام

خراسان جنوبی

بوشهر

چهارمحال و بختیاری

خراسان رضوی

خراسان شمالی

سمنان

خوزستان

زنجان

سیستان و بلوچستان

فارس

قزوین

قم

کردستان

کرمان

کرمانشاه

کهگیلویه و بویر احمد

گلستان

گیلان

لرستان

مازندران

مرکزی

هرمزگان

همدان

یزد

بازار

صفحات داخلی

کد خبر: ۱۳۰۱۲۲۹
تاریخ انتشار : ۱۸ مهر ۱۳۹۲ - ۱۴:۴۴

তুরস্কের প্রধান মন্ত্রী রজব তাইয়্যেব বলেছেন, দেশে গণতন্ত্র উন্নয়নের জন্য হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল করা হয়েছে।



কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান তার সরকারের এই পদক্ষেপকে দেশের গণতান্ত্রিক সংস্কারের অংশ বলে উল্লেখ করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে সমাজে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। হিজাব নিষিদ্ধ আইনকে তিনি সেকেলে উল্লেখ করে আরও বলেছেন, এই আইন ছিল তুরস্কের রাষ্ট্র কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ।


তিনি আরও বলেন, এখন থেকে তুরস্কের সরকারী অফিস আদালতে নারীরা অবাধে হিজাব ও ইসলামী পর্দা পরিধান করে অবাধে যাতায়াত করতে পারবে। সরকারী অফিসের মহিলা কর্মীরাও হিজাব পরিধান করে অফিস করতে পারবেন।


এছাড়াও তুরস্কের উপ প্রধানমন্ত্রী বাসির আতালী বলেন: পবিত্র ঈদুল আযহার আগেই তুরস্কের সরকারী অফিস আদালত হতে হিজাবের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।


তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এর্দুগান গত সপ্তাহে তুরস্কের সরকারি অফিস আদালতে হিজাবের উপর থেকে শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।


তুরস্কের সরকারের এ ঘোষণার ফলে এখন থেকে তুরস্কের মহিলা আইনজীবী, নিরাপত্তা কর্মীরাও হিজাব কিংবা ইসলামী পোশাক পরিধান করে দায়িত্ব পালন করতে পারবেন।


এরদোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্ট ২০০২ সালে যখন ক্ষমতায় আসে তখন দলটি বলেছিল, হিজাব পরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে। দেশটিতে হিজাব নিষিদ্ধ থাকায় অনেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ করতে পারছে না।


উল্লেখ্য তুরস্কের শতকরা ৯০ ভাগ নাগরিক মুসলমান হওয়া স্বত্বেও সেদেশের সেক্যুলার সরকারের কারণে বহু বছর ধরে হিজাবের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল।


1300552